শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নে জামায়াত প্রার্থীর জনসভা ব্যাকটেরিয়া মারতে ভাইরাস: ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান সিলেট ক্রিকেট ইতিহাসে নারী দলের প্রথম ম্যানেজার সেলীনা চৌধুরী 

পাইলট নওশাদ মারা যাননি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

মধ্য আকাশে হার্ট অ্যাটাক করা বাংলাদেশ বিমানের পাইলট নওশাদ আতাউল কাইউম মারা যাননি। তবে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার অবস্থার অবনতি হয়েছে।

রোববার (২৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ বিমানের এমডি ড. আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল এবং বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিমানের এমডি বলেন, আমরা শুনেছি তার অবস্থা খারাপ হয়েছে। যার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। আমরা সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না। তবে এতটুকু জানতে পেরেছি তার অবস্থার অবনতি হয়েছে।

পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, পাইলট নওশাদ এখনো জীবিত। আমরা জীবিত মানুষকে কেন মৃত বলে গুঞ্জন ছড়াচ্ছি? নওশাদ লাইফ সাপোর্টে আছেন। ডাক্তাররা এখনো কিছু জানাতে পারেনি। কিছুক্ষণের মধ্যে বোর্ডমিটিং হবে। সে এখন খারাপ অবস্থার মধ্যে আছে। সবাই তার জন্য দোয়া করবেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh