বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

বাংলাদেশ থেকে আরও দক্ষ অভিবাসী কর্মী নিতে চায় সংযুক্ত আরব আমিরাত

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ থেকে আরও দক্ষ অভিবাসী কর্মী নিতে চায় সংযুক্ত আরব আমিরাত।

আজ বুধবার দুবাইয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এবং সংযুক্ত আরব আমিরাতের হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরাটাইজেশন মন্ত্রী আবদুর রহমান আব্দুল মান্নান আল আওয়ারের মধ্যে বৈঠক হয়। দ্বিপাক্ষিক এ বৈঠকে সংযুক্ত আরব আমিরাত এ আগ্রহ প্রকাশ করে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে উপসাগরীয় দেশটি বাংলাদেশ থেকে পেশাদার ব্যক্তি, প্রযুক্তিবিদ, নার্স  ও পরিচর্যাকারী নিয়োগে আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া, শিগগির যৌথ কারিগরি কমিটির পরবর্তী বৈঠক আয়োজনের বিষয়ে উভয় পক্ষই সম্মত হয়েছে।

পাশাপাশি, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের দক্ষতার সনদকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কাজ করতে সম্মত হয়েছে ২ দেশ। ইমরান আহমদ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৩ এ যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে ৩ দিনের সফরে আছেন। বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অন্যতম প্রধান গন্তব্য সংযুক্ত আরব আমিরাত।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh