সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় কোয়াব কাপের চ্যাম্পিয়ন এপিএল স্টার ব্রাহ্মণবাজার  

মাহফুজ শাকিল
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
কোয়াব কুলাউড়া আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেটের শিরোপা জিতেছে এপিএল স্টার ব্রাহ্মণবাজার। ২ মার্চ বৃহস্পতিবার বিকেলে লংলা ভ্যালী ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে বয়েজ ক্লাব মিঠিপুরকে ১৩২ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার স্বাদ নেয় এপিএল স্টার। জাতীয় ক্রিকেটার আবুল হাসান রাজুর ৯৯ বলে অপরাজিত ১৩৭ রানের সুবাদে এপিএল স্টার নির্ধারিত ৪০ ওভারে ২৪৫/৮ রান করে। রাজু ওই ম্যারাথন ইনিংসটি খেলেন ৯টি ছক্কা ও ১১টি চারের সাহায্যে। জবাবে বয়েজ ক্লাব ৩৩.৩ ওভারে ১১৩ রান করতে সক্ষম হয়। রাজু ম্যান অব দ্যা ফাইনাল ও সিরিজ নির্বাচিত হন। সমাপনী অনুষ্টানে কোয়াব কুলাউড়ার সভাপতি মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাওছার হোসেইন বাবলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দিক আহমদ নোমান, কোয়াবের সিনিয়র সহ-সভাপতি রবিউল আউয়াল মিন্টু, ইউপি সদস্য দেলোয়ার উজ সাদাত রিয়াজ প্রমূখ।
প্রসঙ্গত, প্রথম বিভাগে কুলাউড়া উপজেলার ১২টি দল ও দ্বিতীয় বিভাগে ২৯টি দল অংশ নেয়। প্রথম বিভাগের চ্যাম্পিয়ন ট্রফি ও ৫০ হাজার টাকা প্রাইজমানি পুরস্কার দেন ইউএসএ প্রবাসী শাহাদাত হোসেন মনি, রানার্র আপ ট্রফি ও ৩০ হাজার টাকা প্রাইজমানি দেন ফ্রান্স প্রবাসী টিপু খান। টুর্ণামেন্টে পৃষ্ঠপোষকতা করেন ইউএসএ প্রবাসী ফরহাদ চৌধুরী, আর সহযোগিতা করেন ইউএসএ প্রবাসী মইনুর রহমান সুয়েব, ফাহাদ সিদ্দিকী, কানাডা প্রবাসী রুহুল কুদ্দুস চৌধুরী, ক্রীড়া সংগঠক মানতাহিদ জামান, কুলাউড়া শহরের উত্তরা ফ্যাশনের স্বত্বাধিকারী আসাদুর রহমান কামাল প্রমূখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh