মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

নৌকায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকতে পারে’ সৈয়দা জেবুন্নেছা হক

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

নৌকায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকতে পারে  কুলাউড়ায় কৃষকলীগের সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এ মন্তব্য করেছেন। কৃষি ও কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য নিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকালে শহরস্থ বঙ্গবন্ধু উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আবদুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন , কুলাউড়ার মাটিতে আমার জন্ম। কৃষক বাঁচাও, দেশ বাঁচাওসহ সিলেটের সকল আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম। আওয়ামী লীগ সংগঠনকে ভালোবাসি বলেই দীর্ঘদিন ধরে রাজনীতি করে যাচ্ছি।
তিনি আরও বলেন, সকল ক্ষমতার উৎস জনগণ। নেত্রী যাকে নৌকা দেবেন তাকেই জয়যুক্ত করে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, কেন্দ্রীয় কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা কৃষক লীগের সভাপতি মো. জমসেদ মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ও কাদিপুর ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, মৌলভীবাজার সদর কৃষক লীগের সভাপতি সাদেকুর রহমান বুলু, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সহসভাপতি সহকারী অধ্যাপক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুন রহমান উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ।

এ ছাড়াও সমাবেশে আওয়ামীলীগ, কৃষকলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh