সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মনসুর প্রবাসী পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় মনসুর প্রবাসী পরিষদের উদ্যোগে ২০২২ সালের  এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে । সোমবার  মনসুর মাদরাসা হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পরিষদের সমন্নয়ক আব্দুল মালেক হিমুর সভাপতিত্বে এবং সাইফুর রহমান ও জাহিদ আহমদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাতির মহালদার, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি লুৎফ্রর রহমান বাবু, উপাধ্যক্ষ ওবায়েদ উল্লাহ, অধ্যাপক আব্দুল মুন্তাজিম, শিক্ষাবিদ মুতাহির আলী, কাউছার আমীর বাবুল, মহিউদ্দিন রিপন, রাজিন সালা সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে মাধ্যমিক স্তর একটি গুরুত্বপূর্ণ সময়, এই গুরুত্বপূর্ণ সময়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভালো মানুষ হতে পারাটাই জীবনের বড় জয়। নিজের ঘুমন্ত শক্তিকে জাগ্রত করে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh