শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় এতিমদের নিয়ে ওসি আব্দুছ ছালেক’র ইফতার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় এতিমখানা মাদরাসা শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো আব্দুছ ছালেক’র উদ্যোগে চলে এ কর্মযজ্ঞ ।

শনিবার (১ এপ্রিল) উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, ও স্থানীয়দের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন, আজহার মুনিম শাফিন।
পুলিশ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার উপ পরিদর্শক আমির উদ্দিন, এএসআই আব্দুর রহিম জীবান, তাজুল ইসলাম প্রমুখ।

মাহফিলে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ শামসুজ্জামান। তিনি বলেন , থানার অফিসার ইনচার্জ যে ধরনের মানবিক কাজ করে যাচ্ছেন তা প্রশংসনীয়। তাঁর এই কর্মকাণ্ড সত্যিই অনুপ্রেরণামূলক। তিনি আমাদের মাদরাসায় এতিম শতাধিক বাচ্চাদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ।
অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, সিয়াম সাধনার মাসে আত্মশুদ্ধি অর্জনের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে আমার এই ক্ষুদ্র প্রয়াস। সাধ্যনুযায়ী উপজেলার আরো কয়েকটি মাদ্রাসা শিক্ষার্থী নিয়ে ইফতার করার ইচ্ছে রয়েছে। এছাড়াও রমজান উপলক্ষে প্রতিদিন-ই থানা প্রাঙ্গণে ইফতারের আয়োজন করা হচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh