রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

সিলেটে ফল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

 

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ ফল মার্কেটে আগুন লেগেছে। সোমবার (১৭এপ্রিল) দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৩টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী ফল মার্কেটের ব্যবসায়ী আহসান হাবিব মঈন।

জানা যায়, দক্ষিণ সুরমার কদমতলীস্থ ফল মার্কেটে একটি প্লাস্টিকের ক্যারেট (ঝুড়ি) গুদামে আগুন লাগে। দুপুর ১২টার দিকে আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক মো.মনিরুজ্জামান বলেন, দুপুর সাড়ে ১২টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম।কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাহায্য চাওয়া হয় তালতলা, সেনানিবাস ও গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের। তবে তালতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফলে অন্য দুটি স্টেশনকে না করে দেয়া হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh