বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় বেগম রোকিয়া কল্যাণ ট্রাষ্টের দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

এইচ ডি রুবেল
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

কুলাউড়ায়  বেগম রোকিয়া কল্যাণ ট্রাষ্ট এর মাধ্যমে শতাধিক অসচ্ছল লোক পেলো ঈদ উপহার, শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবি। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম রোকিয়া কল্যাণ ট্রাষ্ট এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক নারী পুরুষ ও শিশুদের মধ্যে ঈদ উপহার হিসাবে বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে কুলাউড়া উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও বেগম রোকিয়া কল্যাণ ট্রাষ্ট এর চেয়ারম্যান
মোঃ মতিউর রহমান মতই। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভুমি) মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।

এছাড়াও বক্তব্য রাখেন সৌদিআরব প্রবাসী কমিউনিটি নেতা,ডাঃ আহমদ আল জুমান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, ব্যবসায়ী ও সংগঠক ইকবাল আহমদ সুমন ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লোকমান মিয়া, কবির উদ্দিন বাবু, আমিনুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh