বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩

কুলাউড়ায় বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ২০ মে রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাশ, সহকারি উপপরিদর্শক (এএসআই) নাজমুল হোসেন ও ফুলচান অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন হাসপাতাল রোড থেকে মাদক কারবারি মোঃ ময়জুল ইসলাম (৩৪) গ্রেফতার করেন।

এ সময় ময়জুলের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদক কারবারি ময়জুল ইসলাম ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলালপুর গ্রামের মন্তর মিয়ার ছেলে।

অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক জানান, গ্রেফতারকৃত ময়জুল ইসলামের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh