বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

জুড়ীতে ডিবির অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

মৌলভীবাজার জেলার জুড়ীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবির) বিশেষ অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ আজাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ মে) বিকেলে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার ০৭ নং ফুলতলা ইউনিয়নের বিরনতলা গ্রামে আটককৃত ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে ফেনসিডিল সহ আটক করা হয়।

এসময় আজাদ মিয়ার বসতঘরে তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরবর্তীতে আজাদের দেয়া তথ্য মতে পুর্ব বটলী গ্রামে পলাতক এক আসামির বাড়িতে অভিযান পরিচালনা করে আরও ০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এসআই ইফতেখার জানান, জুড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পূর্ব বটলী গ্রামের ২/৩ জন লোক ভারত থেকে এই ফেনসিডিল এনে বিক্রি করে বলে আটককৃত আজাদ মিয়া জানিয়েছে। আমরা বাকীদের গ্রেফতারের চেষ্টা করছি। এই ঘটনায় আজাদ মিয়াসহ পলাতক ২ ব্যক্তির বিরুদ্ধে জুড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন ডিবির অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh