শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া বাজারে চুরি রোধকল্পে পুলিশ প্রশাসনের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩

 

সম্প্রতিক সময়ে কুলাউড়া বাজারে চুরি বৃদ্ধি পাওয়ায় এর প্রতিকার চেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ এর সাথে ব্যবসায়ী কল্যাণ সমিতির বৈঠক।

কুলাউড়া দক্ষিণ বাজারস্থ খাজা ম্যানশনের কয়ছর টেলিকম ও মিলিপ্লাজার জুনেদ টেলিকম এবং আপন টেলিকমে চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার ও চুরদের গ্রেফতার পুর্বক কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুছ ছালেক এর সাথে বৈঠক করেছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

৩ জুন শনিবার রাতে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, বর্তমান সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সিনিয়র সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ সভাপতি মাওলানা আবদুল ওয়াহিদ, সাবেক সহ সাধারণ সম্পাদক, আব্দুল মোহিত বাবলু,প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি, সাবেক দপ্তর সম্পাদক নেছার আহমদ, ওয়ার্ড সম্পাদক, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, ওয়ার্ড মেম্বার জুনেদ আহমদ, শাহজাহান কবির, সাবেক ওয়ার্ড মেম্বার, মোঃ হাফিজুর রহমান লিটু প্রমুখ।

প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, ওসি তদন্ত রতন দেবনাথ ও মামলার তদন্তকারী কর্মকর্তা,অপু চক্রবর্তী।

এছাড়া ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সহ মিলিপ্লাজার অন্যান্য ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন।পরবর্তী করণীয় সম্পর্কে আগামীকাল সোমবার সমিতির কার্যকরী কমিটির জরুরি সভা আহবান করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh