শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ এসআই কুলাউড়া থানার সুজন তালুকদার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

দ্বিতীয় বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার সুজন তালুকদার। ১১ জুলাই জেলার মাসিক অপরাধ সভায় জুন মাসে অধিক গ্রেফতারী পরোয়ানা তামিল , চোরাইমাল উদ্ধার, মামলা তদন্ত, মাদকদ্রব্য উদ্ধার সহ থানা এলাকায় আইন শৃঙ্খলা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়। তিনি এর আগে ফেব্রুয়ারী মাসে ও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছিলেন এছাড়াও তিনি ইতিমধ্যে বিভাগের শ্রেষ্ঠ এস আই হিসেবে ভূষিত হন। মঙ্গলবার মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ক্রেষ্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ
একই দিন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার এএসআই তাজুল ইসলাম।
এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ এসআই সুজন তালুকদার বলেন, আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্যার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ স্যার ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক ও তদন্ত ওসি রতন চন্দ্র দেবনাথ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ অর্জনে থানার সকল অফিসার ও সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। গত তিন মাসে সাজা এবং ওয়ারেন্ট মামলা সহ অনেক মামলা নিষ্পত্তি হয়, এছাড়া মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার ছিলো। এবং আগামীতে তার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে তিনি সব সময় কাজ করে যাবেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh