শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুকুর থেকে  আনুমানিক ৪০ বছরের অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে । ১৮ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বাগাজুরা গ্রামের একটি পুকুর থেকে ওই মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকালে ওই মহিলার লাশ ভাসতে দেখে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুছ ছালেক  জানান, স্থানীয় লোকজন মহিলাকে কুলাউড়া শহর ও আশপাশ এলাকায় ঘুরাফেরা করতে দেখতো , তবে মহিলার পরিচয় সম্পর্কে কেউ অবগত নয়। মহিলা মানসিক ভারসাম্যহীন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ মফিদুল কোরআনের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh