সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

বিদায়লগ্নে ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন পুলিশ কনস্টেবল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

 

মৌলভীবাজারে দীর্ঘদিন পুলিশে চাকরি শেষে অবসর জনিত ছুটিতে যাওয়া জেলা বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ কনস্টেবল বাবুল মিয়াকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ। বিদায় বেলায় অবসরে যাওয়া এই পুলিশ সদস্যকে ফুল সজ্জিত গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার (২ আগস্ট) রাতে মৌলভীবাজার পুলিশ সুপারের কক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বিদায়ী কনস্টেবল বাবুল মিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সেই সাথে তার হাতে স্মারক ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বিদায়ী কনস্টেবল বাবুল মিয়ার অবসরকালীন জীবনের প্রতি শুভকামনা জানান এবং তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন। পরে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি ফুল সজ্জিত গাড়িতে চড়িয়ে কনস্টেবল বাবুল মিয়াকে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিশেষ শাখায় কর্মরত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh