রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের হাওয়াই এ অনুষ্ঠিতব্য ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (আইপিএসিসি)-২০২১’ এ যোগদানের উদ্দেশে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউগিনি ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এবছর আইপিএসিসি অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের জ্যেষ্ঠ নেতাদের অংশগ্রহণ করবেন। এ বছরের আইপিএসিসি এ ভবিষ্যৎ  অপারেশনাল এনভাইরনমেন্ট এর ওপর আলোচনা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সাথেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন জেনারেল এস  এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সফর শেষে আগামী ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh