শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

ইব্রাহীম আলী
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কতৃক
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা তথ্যআপা তাসফিয়া রহমানের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মাহমুদুর রহমান খোন্দকার
এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা খোকন কুমার সাহা,
উপজেলা প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল একজন প্রাক্তন রাষ্ট্রনায়কের সহধর্মিণীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মতো অনুসরণ করেছেন স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে। এই আদর্শ বাস্তবায়নের জন্য অনেক অবদান রেখেছেন।
আলোচনা সভা শেষে সাত জন দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও পাঁচজন মহিলাকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh