শনিবার, ২৩ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে পুকুরে থেকে ভাসমান অবস্থায় আমেনা বেগম (৭৫) নামক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের দাবি তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানান, কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার স্ত্রী আমেনা বেগমকে ২২ আগস্ট রাত আনুমানিক ১১ থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ২৩ আগস্ট বুধবার ভোরে পাশের বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশকে জানান। খবর পেয়ে কুলাউড়া খানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ৬ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন। প্রায় দিনই নিখোঁজ হয়ে যান। আবার ফিরে আসেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি আনতে জেলা প্রশাসকের কাছে পরিবারের লোকজন গেছে। অনুমতি পেলে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। অন্যথায় ময়নাতদন্ত হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh