বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় ১২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ রাজন আলী (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া থানাধীন আছুরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানার এসআই সালাউদ্দিন মিফতা সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় কুলাউড়া বড়লেখা সড়কের আছুরিঘাট পয়েন্টের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত রাজন আলী পৌরসভার জয়পাশা এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় চুরি,মাদকসহ ১১টি মামলা রয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো আব্দুছ ছালেক বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh