বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ৪১ কেজি গাঁজাসহ শালা-দুলাভাই আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

 

কুলাউড়ায় ৪১ কেজি গাঁজাসহ শালা-দুলাভাই কে আটক করা হয়েছে
জব্দকৃত গাঁজাসহ আটককৃতদের কাছ থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, এসআই আনোয়ার মিয়াসহ পুলিশের একটি দল ৩ নম্বর ভাটেরা ইউনিয়নের ভাটেরা স্টেশন বাজারস্থ কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ রোড সংলগ্ন মনু মিয়ার মার্কেটের গ্যারেজে অভিযান পরিচালনা করে। গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি প্যাকেটে মোট ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটকৃতরা হলেন কুলাউড়া পৌর এলাকার বাদে মনসুর গ্রামের মৃত সিরাজ মিয়া ছেলে তাজুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার ইসলাম নগর এলাকার বাসিন্দা মোঃ জসিম মিয়া (২৭)।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, আটককৃত দুই ব্যক্তি সম্পর্কে শালা-দুলাভাই। তারা ৩/৪ দিন আগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে পলাতক দুই ব্যক্তির সহযোগিতায় এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করেন। এই গাঁজা সুবিধাজনক সময়ে ঢাকায় পাচারের উদ্দেশে এই গ্যারেজে মজুদ রেখেছিল।
এ ঘটনায় আটককৃত দুই ব্যক্তি এবং পলাতক আরো দুই জনকে আসামি করে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh