বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায় জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া) সার্কেল, এর সার্বিক দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে ১৩ সেপ্টেম্বর, বুধবার এসআই পরিমল চন্দ্র দাস, এএসআই মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া চা বাগান এলাকা থেকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুড়াভুই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে
মাদক ব্যবসায়ী রাহেল মিয়া (২৫) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন ,
মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ সুপার, মৌলভীবাজার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh