বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় পিপিআর টিকা ক্যাম্পেইন পরিদর্শন করলেন বিভাগীয় পরিচালক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ছাগল-ভেড়ার পিপিআর টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করলেন সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মারুফ হাসান। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নের রসুলগঞ্জ ( ডুলিপাড়া) বাজারে ক্যাম্প তিনি পরিদর্শন করেন। ক্যাম্পের কার্যক্রম পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে ডা. মো. মারুফ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূল করার লক্ষে দেশব্যাপী টিকা প্রদান কার্যক্রম গত ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শুরু করেছে। ছাগল-ভেড়ার উৎপাদন দ্বিগুণ করার জন্য এ টিকা দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাই সহ কয়েকটি দেশে রোগমুক্ত ছাগল-ভেড়ার মাংস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়ন করে প্রান্তিক জনগোষ্ঠীকে সুফল ভোগ করার তিনি আহবান জানান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh