সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করলো ওমান

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বাংলাদেশিদের জন্য সকল ভিসা বন্ধ করল ওমান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য যে কোনো ধরনের ভিসা দেওয়া স্থগিত রাখবে ওমান।  ওমান অবজারভার ও টাইমস অব ওমানের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। তবে কোনো পত্রিকাতেই উল্লেখ করা হয়নি কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমান অবজারভার বলছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রয়্যাল ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি আপডেট করেছে।  এর ফলে এখন থেকে টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাকে রেসিডেন্স স্ট্যাটাসে পরিণত করা যাবে না আগের মতো।

কেউ যদি ট্যুরিস্ট বা ভিজিট ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে চান তাহলে তাকে এখন থেকে অবশ্যই প্রথমে ওমান থেকে বের হতে হবে। আর রেসিডেন্স ভিসা অ্যাপ্লিকেশনে অবশ্যই ‘এক্সিট স্ট্যাম্প’ থাকতে হবে তিনি যদি আবার এমপ্লয়মেন্ট ভিসায় ফিরতে চান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh