বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

তারুণ্যের শক্তি দিয়ে সকল অপশক্তিকে প্রতিরোধ করতে হবে – পৌর মেয়র কুলাউড়া

ফারজানা আহমেদ
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

তারুণ্যের শক্তি দিয়ে সকল অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। তাছাড়া আজকের এই তরুণরাই হবে ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের অভুতপূর্ব উন্নয়ন করেছে সেই ধারা অব্যাহত রাখতে দেশের তরুণ সমাজকে দায়িত্ব নিতে হবে।

কথা গুলো বলেন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ , বুধবার (১৫ নভেম্বর) বিকেলে শহীদ মিনার প্রাঙ্গনে তারুণ্যের উন্নয়ন অভিযাত্রা’র শুরু পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে বিএনপি জামায়াতসহ সরকার বিরোধী চক্রান্তকারীদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারুণ্যের উন্নয়ন অভিযাত্রা ও সমাবেশ।
বর্নাঢ্য এই অভিযাত্রা কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার হাজারো তরুণ এই অভিযাত্রায় অংশ নেয়।
অভিযাত্রায় অংশগ্রহণকারী তরুণদের হাতে ছিলো সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড। এই সমাবেশকে ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম সোহাগ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা, সদস্য মুহিম খান, খালেদ পারভেজ বখশ, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহীন আহমদ, পৌরসভার কাউন্সিলর লোকমান মিয়া, সাইফুর রশীদ সুমন, আতাউর রহমান চৌধুরী ছোহেল ও তানভীর আহমদ শাওন, কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খয়রুল ইসলাম খয়ের, জয়চন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল আউয়াল, ভূকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী কাঞ্চন মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শওকত আলী,
রেল শ্রমিকলীগের সভাপতি নজমুল হক,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।
তারুণ্যের উন্নয়ন অভিযাত্রায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh