শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল ইউনেস্কো

ফারজানা আহমেদ
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

পবিত্র রমজান মাসের ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। করাচিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার এই স্বীকৃতি দেওয়া হয়। ইফতারকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ তালিকায় যুক্ত করেছে ইউনেস্কো।

মুসলমানদের কাছে পরিত্র রজমান মাস অনেক ফজিলতের। এই মাসে সারাদিন পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলিম ধর্মাবলম্বীরা। এরপর সন্ধ্যায় মাগরিবের আজানের সময় পানি পান ও ফলমূল খেয়ে পূর্ণ করা হয় রোজা। এই পানাহারকে বলা হয়ে থাকে ‘ইফতার’।

ইফতারকে সামাজিক–সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিতে যৌথভাবে আবেদন করেছিল ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান। ইউনেস্কো বলছে, ‘ইফতার (ইফতারি বা ইফতর হিসেবেও পরিচিত) রমজান মাসে প্রতিদিন সূর্যাস্তের পর মুসলমানরা ইফতার করেন। ধর্মীয় রীতি হিসেবেই এই ইফতার।’

রমজান মাসের ইফতারের সময় পরিবারের কিংবা এলাকার সবাই একসাথে হন। এরপর একত্রে মাগরিবের আজানের জন্য অপেক্ষা করেন। আজান দেওয়া শুরু হলে পানাহার করেন তারা। এর আগে ভোরে পানাহার করে শুরু হয় রোজা, একে বলা হয় সেহরি।

ইফতারের সময় বেশির ভাগ দেশেই খেঁজুর খাওয়া হয়। এ ছাড়া শরবতসহ আরও অন্যান্য খাবারও থাকে তালিকায়। দেশভেদে এসব খাবারের মধ্যে বৈচিত্রতা দেখা যায়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh