মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

জুড়ীতে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো শিশুর

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

 

‘পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু নাকি পিতার কাঁধে সন্তানের লাশ। টকবগে সন্তানের লাশ বুকে পাথর নিয়ে কাঁধে তুলতে হবে এবং মৃত শরীর পরম আদরে কবরে রাখতে হবে এ ব্যথা কেউ বাবা না হলে কখনো বুঝতে পারবে না।’ কথাগুলো এভাবে আবেগ আপ্লুত হয়ে বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উত্তর জাঙ্গিরাই গ্রামের মোঃ মোস্তাকিম হোসেন। বেপরোয়া অটোরিকশার ধাক্কায় একমাত্র সন্তান তালহাকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার।
জানা যায়, রবিবার (১০ ডিসেম্বর) বিকেল চারটার দিকে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় তালহা নামে তিন বছরের এক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই এলাকায় ঘটেছে। শিশুটি উত্তর জাঙ্গিরাই গ্রামের মোঃ মোস্তাকিম হোসেনের একমাত্র সন্তান। সোমবার (১১ ডিসেম্বর) সকালে উত্তর জাঙ্গিরাই জামে মসজিদ মাঠে জানাজা শেষে দাফন করা হয়। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে শিশুটির পরিবারসহ পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি তার বাবার সাথে বাড়ির পাশের সড়কে হাঁটা অবস্থায় বেপরোয়া অটোরিক্সা সজেরো ধাক্কা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার ধাক্কায় শিশুটি ছিকটে পরে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, জুড়ীতে নিয়ন্ত্রণহীন অটোরিকশার ধাক্কায় একের পর এক সাধারণ মানুষের মৃত্যু হলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। অবুঝ শিশু তালহার মৃত্যু কোন ভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।

উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু বলেন, জুড়ীতে অদক্ষ অটোরিকশা চালকের বেপরোয়া চালনায় ধাক্কায় একজন ফুটফুটে শিশুর প্রাণ গেল অকালে। আমাদের প্রশ্ন আর কত পারমিট দিলে উপজেলায় কোটা শেষ হবে? সংশ্লিষ্ট কতৃপক্ষ পারমিটবিহীন সকল যানবাহন ছাটাই এবং প্রশিক্ষণ ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শিশুসহ সর্বসাধারণের চলাচল অনেকটা নিরাপদ হবে।

এ বিষয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার জানান, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh