শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

রাজনগরে ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িসহ ২ জন আটক 

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীসহ ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ি আটক করা হয়েছে এবং ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
রাজনগর থানার উপ পরিদর্শক মোঃ সওকত মাসুদ ভূইয়া জানান, ২৩ ডিসেম্বর (শনিবার) রাতে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী কে  গ্রেফতার করি । এসময় ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ -১৫ -৩৫৫৯) আটক করা হয় এবং ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।  আটককৃত ছিনকারীরা হলেন- মৌলভীবাজার সদর থানার নিধির মহল গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৩) ও রাজনগর থানার কদমহাটা গ্রামের মুহিম উদ্দিনের ছেলে শুকতার মিয়া (২৬)।
রাজনগর থানা পুলিশ ও মামলার এজহারসূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানার প্রান্তিক বনিক তার বন্ধু জীবন গোস্বামীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মৌলভীবাজার থেকে সিলেট যাওয়ার পথে মৌলভীবাজার সিলেট মহাসড়কের হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনের সামনে পৌছামাত্র লাল রংয়ের প্রাইভেটকার যোগে ৪ জন ছিনকাইকারী গতিরোধ করে। এসময় তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে এবং তাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার প্রান্তিক বনিক রাজনগর থানায় লিখিত অভিযোগ করলে, রাজনগর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনাতাইকারীদের আটক করে।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক  বলেন, থানায় অভিযোগ দাখিল করার পর আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করেছি। অন্যান্য আসামীসহ নগদ অর্থ, মোবাইল সেট উদ্ধারে থানা পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh