সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

প্রবাসীদের সেবা প্রদানে অবহেলা কাম্য নয় : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীদের সেবা প্রদানে কোনো ধরনের অবহেলা বা দীর্ঘসূত্রতা কাম্য নয়। তিনি বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে রেমিট্যান্স পাঠায়। প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কনফারেন্স রুমে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রবাসী ও তাদের পরিবারের জন্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুত সেবা প্রদানে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনে সরকারের উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করে বিদেশ ফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে।

রেমিট্যান্স বাড়াতে দক্ষকর্মী প্রেরণ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী রোববার সকালে ডিবেট ফর ডেমোক্র্যাসির আয়োজনে বিতার্কিকদের এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh