শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর – এমপি নাদেল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

 

শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থীর প্রকৃত মানুষরূপে গড়ে ওঠার পেছনে বাবা-মার চেয়ে শিক্ষকের অবদান কোনো অংশে কম নয়। পৃথিবী সম্পর্কে বুঝতে শেখে শিক্ষকদের কাছে। তারা জ্ঞানশূন্য মানবশিশুকে ভিন্ন চোখে বিশ্ব দেখতে শেখায়, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষকরা সর্বদাই
কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল
এসব কথা বলেন।
তিনি আরো বলেন আমাদের জ্ঞান, দক্ষতা এবং নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, অধ্যক্ষ মো. আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আব্দুল মতিন এর সঞ্চালনায় অনুষ্টানে এমপি নাদেল কুলাউড়ার শিক্ষাক্ষেত্রের সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২৭ জানুয়ারী (শনিবার) দুপুরে অনুষ্টিত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারন সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মো. খুরশীদ উল্লাহ, মো. মাসুক,আবুল মনসুর বাবুল, জিপিএইচ ইস্পাত কোম্পানীর জিএম মো. এনামুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, প্রধান শিক্ষক সাহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক জয়ন্ত মালাকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা জাবেদ আহমদ। পরে প্রধান অতিথি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল মনসুর , অধ্যক্ষ মো. বসর মিয়া, প্রধান শিক্ষক পরিমল মালাকার, সহকারি শিক্ষক মো. আব্দুল হামিদ, সহকারি শিক্ষক মো. মহিদুর রহমান ও সহকারি শিক্ষক নির্মল কুমার ধরকে ক্রেষ্ট ও শিক্ষক সমিতির ২য় মেধা বৃত্তি পরীক্ষার উত্তীর্ন ৮২ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। অনুষ্টানে সিনিয়র সাংবাদিক মো. খালেদ পারভেজ বখশ, আজিজুল ইসলাম, মহি উদ্দিন রিপন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষকবৃন্দ, সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh