শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ব্যারিস্টার সুমনের সমাবেশে তাসরিফের আইফোন চুরি

ফারজানা আহমেদ
  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

তরুণ প্রজন্মের সেনসেশন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের গায়ক তাসরিফ খান। সম্প্রতি হবিগঞ্জের চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে একটি জনসভায় গিয়েছিলেন তিনি। হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এই সমাবেশের আয়োজন করেছিলেন। সেখানে গিয়ে নিজের আইফোনটি হারিয়ে ফেলেন এই গায়ক।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে তাসরিফ জানান, অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় বেশ ভিড় হয়েছিল। তখন তাঁর পকেট থেকে মোবাইল ফোনটি কৌশলে নিয়ে নেয় চোর। শুধু তাঁরই নয়, আরও তিন-চারজনের মোবাইল খোয়া গেছে ওই অনুষ্ঠানস্থলে। এমন ঘটনায় ব্যাপক ক্ষোভও প্রকাশ করেছেন ব্যারিস্টার সুমন। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে তিনি তৎক্ষণাত উদ্যোগও নিয়েছিলেন। আশপাশের কিছু জায়গায় পুলিশি তল্লাশিও চলেছে। তবে উদ্ধার করা যায়নি চুরি যাওয়া মোবাইলগুলো।

মঞ্চে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‌‘এটা কেমন হলো? তাসরিফ খান ঢাকা থেকে এসেছে আমাদের মাঝে। আর তার পকেট থেকে কিনা আইফোনটি চুরি করে নেওয়া হলো। গাড়ি থেকে নামতেই ভিড়ের মধ্যে পকেট থেকে তার ফোনটি বের করে নেওয়া হয়েছে। এটা খুবই খারাপ কাজ হয়েছে।’

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh