মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কুলাউড়ায় শিশুদের মাতালো সিসিমপুর

সালা উদ্দিন
  • আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

 

সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি চরিত্রগুলো যেনো শিশুদের কাছে স্বপ্ন। এ স্বপ্নই ধরা দিয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ক্লিভডন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

নাচ, গান আর কথায় বিদ্যালয় প্রাঙ্গণ মাতিয়েছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্ররা। এতদিন টেলিভিশনের পর্দায় দেখে আসা জনপ্রিয় এ চরিত্রগুলো সরাসরি দেখে আনন্দের সীমা ছিলো না শিশুদের।

বৃহস্পতিবার (৮ ফ্রেব্রুয়ারি) দুপুরে উপজেলার ক্লিভডন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসিমপুর লাইভ শো’র আয়োজন করে সিসিমপুর শিক্ষা প্রকল্প। এতে পারফর্ম করে সিসিমপুরে জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরিরা। এই নামগুলো বাংলাদেশের শিশুদের কাছে অনেক চেনা পরিচিত নাম।

টেলিভিশনের পর্দায় দেখা প্রিয় সিসিমপুর সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে ক্ষুদে শিক্ষার্থীরা। সিসিমপুরের চরিত্রগুলোর সঙ্গে নেচে গেয়ে লাইভ-শো প্রাঙ্গণ মুখর করে তোলে শিশু শিক্ষার্থীরা।

ক্লিভডন চা বাগানের ব্যবস্থাপক মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে লাইভ শো’তে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের বিনোদন দেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সিসিমপুরের চরিত্রগুলো সরাসরি দেখতে পেয়ে এখানে শিশুরা বেশ আনন্দিত হয়েছে। এ অনুষ্ঠানকে ছড়িয়ে দেওয়া দরকার। শিশুদের আনন্দে আনন্দে শিক্ষা দিতে সরকার কাজ করছে বলে তিনি জানান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিমপুর শিক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান জয়। তিনি বলেন, সিসিমপুর প্রকল্প বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। শিশুদের আনন্দে আনন্দে শেখানোর জন্য এ প্রকল্পের মাধ্যমে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করেছে আরডিআরএস বাংলাদেশ। দাতা সংস্থা ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রকল্পভুক্ত ২৫০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ৫০টি প্রদর্শনী চলমান রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh