শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

কুলাউড়ায় শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের সুপেয় পানির ডিস্পেন্সার স্থাপন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ডিস্পেন্সার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৫ জুন) বিকেলে কুলাউড়া সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই ডিস্পেন্সার স্থাপনের উদ্বোধন করা হয়।

কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু সাঈদ লাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, আমিও এই কলেজের সাবেক শিক্ষার্থী ছিলাম। তখন থেকেই কলেজে সুপেয় পানির তীব্র সংকট দেখেছি। ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। কলেজের অন্যান্য সংগঠনগুলোরও উচিত এমন ছাত্র-কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া।

বিশেষ অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা সভাপতি আতিকুর রহমান তারেক বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এভাবে শুধু ডিস্পেন্সার স্থাপন নয় একাডেমিক, প্রাতিষ্ঠানিক আরো অসংখ্য কাজ করে থাকে। কুলাউড়া সরকারি কলেজে ডিস্পেন্সার স্থাপনের মাধ্যমে ছাত্রশিবির একটি অনন্য নজির উপস্থাপন করলো। তিনি আরো বলেন ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে ছিলো আছে আর আগামিতেও থাকবে। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সেক্রেটারি আবু বকর মো. শিপন, সাবেক ছাত্রনেতা কামরান চৌধুরী, তিহান তালুকদার, সায়েফ আহমদ, মুজাহিদুল ইসলাম ও আবু সাইদ লাবিব প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh