সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

শুক্রবার কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (২৭ জুন) এক সংক্ষিপ্ত সফরে মৌলভীবাজার ও নিজ উপজেলা কুলাউড়ায় আসছেন। সফরকালে তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দুটি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানাবেন।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরের শুরুতে ডা. শফিকুর রহমান সকাল সোয়া ৯টায় সাবেক জেলা আমির মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাবেন এবং মরহুমের কবর জিয়ারত করবেন।
পরে বেলা ১১টায় তিনি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে যাবেন। সেখানে সদ্য মর্মান্তিকভাবে নিহত স্কুলছাত্রী নাফিজা জান্নাত আনজুমের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করবেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh