শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

১০১ সদস্যের কমিটি নিয়ে রেজা-নূরের নতুন দল গণপরিষদ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

২৬ অক্টোবর গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঙ্গলবার সকাল ১০টায় ‘গণপরিষদ’ নামে নতুন দলের ঘোষণা হবে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘২৬ অক্টোবর আমাদের নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। এ নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ইতিবাচক জবাব পেয়েছি। তরুণ ও যুবক শ্রেণিকে প্রাধান্য দিয়ে আমরা নতুন নেতৃত্ব সাজাব। দল ঘোষণার আগেই চট্টগ্রামে আমাদের নয়জন নেতার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এটা দুঃখজনক।’

ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, ‘৩০ সেপ্টেম্বর আমাদের দল ঘোষণার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। পরে আমরা ২০ অক্টোবর দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার পরিকল্পনা করি। প্রশাসনিক জটিলতায় অনুষ্ঠানের ভেন্যুর (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন) অনুমতি না পাওয়ায় পরে তা-ও পরিবর্তন করা হয়। এবার আমরা ২৬ অক্টোবর একই স্থানে অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তন ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। এখনো অনুমতি মেলেনি। যদি অনুমতি না মেলে তাহলে ২৬ অক্টোবর ঢাকার যে কোনো জায়গায় অনুষ্ঠান করে দলের ঘোষণা দেওয়া হবে।’

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh