বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

স্থায়ী বাসস্থান ও এক টুকরো জমির আশায় ভোট দেবেন ওপার বাংলার ভারতীয় নাগরিকরা

অনুপম পাল (কৈলাসহর) ভারত
  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সীমান্তে যাঁরা বসবাস করেন তাঁরা ভাল করে জানেন কাঁটাতার তাদের জীবনে কতটা ভয়াবহ। তাও তারা বেঁচে রয়েছেন এই আশায় হয়ত এবার তাঁদের সমস্যা মিটবে। আর এই কারণেই কাঁটাতারের বেড়া পেড়িয়ে ভোট দিতে আসেন বার বার। নিজের পছন্দের দলকে ভোট দিয়ে একগাল হাসি ও বুকভরা আশা নিয়ে আবারো ফিরে যান সীমান্তের ওপারে।

শহরের প্রানকেন্দ্র কৈলাসহর থেকে প্রায় ৮ কালোমিটার দুরে শহরের উত্তরদিকে অবস্থিত মাগুরুলি এলাকা। ইন্দিরা-মুজিব চুক্তি অনুসারে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে দুই দেশেরই কোনও স্থায়ী নির্মাণ থাকতে পারবে না। আর এই আইন অনুসারে ভারত সরকার আন্তর্জাতিক সীমান্ত থেকে জিরো পয়েন্ট থেকে ১৫০ গজ পিছিয়ে কাঁটাতারের বেড়া দিতে হয়েছে।আর তাতেই দীর্ঘ দিন ধরে বিপাকে সেখানকার কিছু বাসিন্দা। মাগুরুলি পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের ১৩ পরিবারের দীর্ঘদিন ধরেই বসবাস কাঁটাতারের ওপারে। ১৩ পরিবারের মোট সদস্য সংখ্যা রয়েছে ৭২ জন। সকাল ৯ টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত কাঁটাতার পেরিয়ে ভারতের ভূমিতে আসলেও কর্তব্যে থাকা বিএসএফ দের কাছে নাম নথিভুক্ত করেই আসতে হয় নিজ মাতৃভূমিতে। পড়াশোনা, চিকিৎসা সহ অন্যান্য কাজ কর্মের জন্য তাঁদের আসতে হয় কাঁটাতারের এপারে। ২৬ এপ্রিল দেশের গনতন্ত্রের সবচাইতে বড় উৎসব ভোট। আর বুকে একরাশ আশা নিয়ে এবারও ভোট কেন্দ্রে আসবেন তারা। দেশের হয়েও ওপারের বাসিন্দারা জানান ভোট আমাদের গনতান্ত্রিক অধিকার আর সেই ভোট দিতে ২৬ এপ্রিল সকাল সকালই পৌঁছে যাবেন ভোট কেন্দ্রে। তাদের দাবী একটাই, কাঁটাতারের এপারে তাদের জন্য দেশ ও রাজ্য সরকার একটু ভূমি দিলে তাদের নিত্যদিনের অসুবিধা থেকে পরিত্রাণ পেতে পারেন।

ভারতীয় নাগরিক হলেও যাদের বসবাস কাঁটাতারের ওপারে তাদের অনেকে এও দাবী করেন। দীর্ঘ দিন ধরে তারা ওপারে বসবাস করছেন এবং তাদের অনেকের পৈতৃক সম্পত্তি রয়েছে ওপারে। সরকার যদি তাদের সম্পত্তি নিয়ে এপারে বসবাস উপযোগী একটা ঘর ও থাকার জন্য এক টুকরো জমি দেয় তবে। নিত্যদিনের যে যন্ত্রণা তা থেকে তারা মুক্তি পাবেন তারা। তাই প্রতিবারের মতো এবারো তারা ভোট দান করবেন এবং কেন্দ্র সহ রাজ্য সরকারের কাছে তাদের একটাই দাবী তাদের সমস্যার সমাধান যেন দ্রুত হয়।

শুক্রবার ভোট। তাই নিজেদের ভোটাধিকার প্রয়োগে শামিল হতে কাঁটাতারের ওপরে থাকা ভারতীয় নাগরিকদের একটি অংশ শুক্রবার ভারত বাংলা সীমান্তের গেইট খোললেই যাবেন ভোট দিতে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় শুক্রবার সকাল ৯টায় কাঁটাতারের এপারের গেট খুলা হবে ভোটের জন্য। ভাল করে পরিচয় খতিয়ে দেখে, পরিচয়পত্র জমা রেখে তবেই মেলবে বিএসএফের অনুমতি। তার পর মেলবে ভোটকেন্দ্রে যাওয়ার ছাড়পত্র। ভোটাররা জানাচ্ছেন, তাঁরা উন্নয়ন চান। তাঁদের নিত্যদিনের যে দুঃখ-দুর্দশা রয়েছে তা ঘোচাতে চান। তাই ভোট দেওয়ার জন্য শত কষ্ট করে হলেও কাঁটাতার পেরিয়ে যাবেন ভোট দিতে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh