রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

শেখ হাসিনার নেতৃত্বে কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে – এমপি নাদেল 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
বাংলাদেশের সম্ভাবনাময় খাত হলো কৃষিখাত ।
কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে। কৃষিক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে আরো কিছু প্রচলিত পদ্ধতি ব্যবহার করলে এ খাতে আরও উন্নয়ন সম্ভব।  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আলোচনা সভায়   ১০ জুন (সোমবার) সকাল ১১ টায় কৃষি অফিসের হলরুমে  বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট হচ্ছে প্রযুক্তিনির্ভর কৃষি। কৃষিতে জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন ও ভাবনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনের নিরিখে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, গবেষণাগার তৈরি, গবেষণার কাজে বর্ধিত অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা  জসিম উদ্দিনের নেতৃত্বে এ উপলক্ষ্যে এ বর্নাঢ্য র‌্যালী কুলাউড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় কৃষি বিষয়ক ১৩ টি স্টল অংশ নেয়।
 এসময় আরো  উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ  আলী মাহমুদ, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাবেক চেয়ারম্যান এম আতিকুর রহমান আতিক, আব্দুল মালিক,  সাংবাদিক খালেদ পারভেজ বক্স, আজিজুল ইসলাম, মইনুল হক  পবন, কল্যাণ প্র‍সুন চন্দ, আব্দুল কুদ্দুস, মহি উদ্দিন রিপনসহ  ইউনিয়ন পর্যায়ে কৃষির সাথে জড়িত ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh