বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

এক সপ্তাহে অর্থনীতির ক্ষতি ৮৪ হাজার কোটি টাকা

ফারজানা আহমেদ
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

চলমান সহিংসতায় গত এক সপ্তাহে ক্ষতি হয়েছে ৮৪ হাজার কোটি টাকার বেশি। ঝুঁকি তৈরি হয়েছে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার। ব্যাহত হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। গবেষণা সংস্থা পিআরআই’র নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।

মহাখালী বাস টার্মিনালে ঘুরছে না চাকা, থেমে আছে অসংখ্য গাড়ি, অলস হাজারো কর্মী। তারা জানান, বুধবার গাড়ি নিয়ে মহাখালী ঢুকেছেন, কিন্তু আর বের হতে পারেননি। ফলে ছয় দিন ধরে বন্ধ উপার্জন। এমন অবস্থা রাজধানীর হাজারো নিম্ন আয়ের মানুষের।

বাজারে সাধারণ মানুষের অবস্থা যেন মরার ওপর খাঁড়ার ঘা। দুই বছরের বেশি সময় ধরে চলছে উচ্চ মূল্যস্ফীতি। নানা পদক্ষেপেও আসছে না নিয়ন্ত্রণে। আন্দোলন শুরু হওয়ার পর পরিবহন সংকটসহ নানা কারণে অনেক পণ্যের দাম আরও বেড়েছে।

বন্ধ কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান। অর্থনীতিবিদদের মতে, ইন্টারনেট বন্ধ থাকায় অর্থনীতির ক্ষতি বেশি হচ্ছে। তাদের হিসাবে, গত এক সপ্তাহে ক্ষতি হয়েছে ৮৪ হাজার কোটি টাকার বেশি। যার দায় বহন করতে হবে সরকার, বেসরকারি খাত ও সাধারণ মানুষকে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh