শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

মৌলভীবাজারে অন্তর্বর্তীকালীন সরকার ও স্বপ্নের বাংলাদেশ শীর্ষক সেমিনার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারে ছাত্রজনতার বিপ্লব, অন্তর্বর্তীকালীন সরকার ও স্বপ্নের বাংলাদেশ শীর্ষক সেমিনার বুধবার বিকাল ৫টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্টিত হয়। সেমিনার এর আহবায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এডভোকেট এইচ এম মোশতাক আহমদ এর সভাপতিত্বে ও কারানির্যাতিত ছাত্র আব্দুস সালাম তালুকদার এর পরিচালনায় অনুষ্টিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক, গবেষক ও কলামিষ্ট  সাদেক আহমদ।

বক্তব্য রাখেন. শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহসিন, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফজলুল আলী, অবসরপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ সেলিম, সাইফুর রহমান স্মৃতি পরিষদ মৌলভীবাজার এর সদস্য সচিব এডভোকেট আব্দুল মতিন, মৌলভীবাজার সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম ও প্রভাষক আনিস রহমান,মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের প্রভাষক রেজাউল করিম জনি, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনোয়ার আহমদ, ডা: ইমন আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন,  ইম্পেরিয়াল কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, শহীদদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদ এর খতিব মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক। সরকার বিরোধী আন্দোলনে কারাবরণকারী ও নির্যাতিত ছাত্রদরকে সম্বর্ধিত করা হয়। সভাপতির বক্তব্যে বলেন, চরম রাজনৈতিক ও অর্থনৈতিক ক্রান্তিকালীন সময়ে অন্তর্বর্তীকালীন শিশু সরকারকে চাপে ফেলার জন্য দাবি দাওয়া মানববন্ধন থেকে কিছু দিন বিরত থাকুন সরকারকে সাহায্য করুন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh