রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় পুলিশের অভিযানে আওয়ামী তথ্যপ্রযুক্তিলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের একাধিক পদের নেতা সৈয়দ নাজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে উপজেলার ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নাজিম ওই ইউনিয়নের নওয়াগাঁও এলাকার মনফর মিয়ার ছেলে।
নাজিম ভাটেরা ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের সহসভাপতি, ইউনিয়ন আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, নাজিমের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh