শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ৭ শতাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ১

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে ৭০৪ পিস ইয়াবাসহ বিষ্ণু পাশী (৪৫) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়ন এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তারকৃত বিষ্ণু ওই ইউনিয়নের গাজীপুরের নতুন টিলা এলাকার মৃত আপানা পাশীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই মোহাম্মদ আলী ও সেনাবাহিনীর একটি টিম বুধবার রাত ১০টার দিকে নতুন টিলা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০৪ পিস ইয়াবাসহ বিষ্ণুকে গ্রেপ্তার করেন।
ওসি মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত বিষ্ণু পাশীকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh