সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ভূমি অফিসের জায়গা দখলমুক্ত করলো প্রশাসন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমি অফিসের রেকর্ডভুক্ত জায়গা দখল করে অবৈধভাবে বসতঘর বানিয়েছেন ইকবাল হোসেন মিয়া নামের এক ব্যক্তি। বসতঘর নির্মাণ করে চারদিকে দেয়াল ও ওয়ার্কশপও তৈরি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে অবৈধ সেই জায়গা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

শাহ জহুরুল হোসেন জানান, উপজেলা ভূমি অফিস সংলগ্ন ভূমি অফিসের রেকর্ডভুক্ত জায়গা দখল করে অবৈধভাবে বসতঘর বানিয়েছেন ইকবাল হোসেন। বসতঘর নির্মাণের আগে তাকে সতর্কও করা হয়। কিন্তু তিনি তা উপেক্ষা করে বসতঘর নির্মাণ করেন। শুধু তাই নয়, বসতঘর নির্মাণ করে তিনি চারদিকে দেয়াল ও ওয়ার্কশপও তৈরি করেন।

জহুরুল হোসেন আরও জানান, বৃহস্পতিবার দুপুরে অবৈধ সেই জায়গা উচ্ছেদ করে ভূমি অফিসের রেকর্ডভুক্ত প্রায় ১৫ লাখ টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh