বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

মৌলভীবাজারের ৭ উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারে বিএনপির সব উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টেরে হলরুমে আয়োজিত জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভায় জেলার ৭ উপজেলা ও ৫ পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করেন প্রধান অতিথি, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ।

বিলুপ্ত ঘোষণার জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জিকে গউছ বলেন, আহবায়ক কমিটির দায়িত্ব তাদেরকেই দেওয়া হবে যারা বিগত স্বৈরাচার সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছেন, সাংগঠনিক দক্ষতা রয়েছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। দল ও তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার লক্ষ্যে অবশ্যই জেলা বিএনপিকে ঢেলে সাজানো হবে।

তিনি জেলার ৭ উপজেলা ও ৫ পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটির মাধ্যমে সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি সম্মেলন এবং কাউন্সিলের মাধ্যমে গঠন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, নির্বাহী সদস্য এম নাসের রহমান ও মুজিবুর রহমান। সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh