বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রামপুলিশদেরও ভূমিকা রাখতে হবে – অতি: পুলিশ সুপার কামরুল হাসান

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রামপুলিশের সাপ্তাহিক প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে থানা চত্বরে এ প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামগঞ্জে আইনশৃঙ্খলা শান্তিপূর্ণও সন্তোষজনক রাখতে পুলিশের পাশাপাশি গ্রামপুলিশদেরও ভূমিকা রয়েছে।
যেকোনো অপরাধ দমনে গ্রামপুলিশের সদস্যরা থানাপুলিশকে তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করে থাকে। তিনি গ্রামপুলিশদের গ্রামগঞ্জে তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
প্যারেডে উপজেলার ১৩ ইউনিয়নের সকল দফাদার ও মহাল্লাদার উপস্থিত ছিলেন।
এ সময় ওসি গোলাম আপছার থানা এলাকায় সংঘটিত চুরি, ডাকাতি, আত্মহত্যা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত, বাল্যবিবাহ এবং ইভটিজিং বন্ধ করতে তাদের সহযোগিতা কামনা করেন। গ্রামপুলিশরাও এ বিষয়ে থানাপুলিশকে সার্বক্ষণিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh