শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

বড়লেখা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. এমাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত।

ইউনিয়ন সম্মেলনে সভাপতিত্ব করেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলাম ও সঞ্চালনা করেন সহ-সেক্রেটারি হাফিজ ছায়দুল মাহবুব।

পরে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা বদরুল ইসলামকে পুনরায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও কাউসার হামিদ সুন্নাহকে পুনরায় সেক্রেটারি মনোনীত করা হয়। উপজেলা আমীর নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বস্মতিক্রমে তা গৃহীত হয়।

এতে উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আব্দুল মালিক, ছয়ফুল ইসলাম, আনোয়ার হোসেন, সাহেদ আহমদ। সহ-সেক্রেটারি মাওলানা ইমদাদুর রহমান, আহমদ হোসেন মুল্লা, গোলাম কিবরিয়া চৌধুরী, হাফিজ ছাইদুল মাহবুব। বাইতুলমাল সম্পাদক রাসেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ জাহাঙ্গীরকে নির্বাচিত করে উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সম্মেলনে উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh