শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় যুবলীগের সহ সভাপতি রূহুল আমিন আটক

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

  মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি রূহুল আমিন (৪৮)কে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, এসআই মোহাম্মদ আলী অভিযান চালিয়ে কর্মধা এলাকা থেকে তাকে আটক করেন।

 

আটককৃত যুবলীগ নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার কুলাউড়া থানার মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ জানায়,জুলাই আগষ্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে হামলা চালানোর অপরাধে আওয়ামী লীগের ১০৩ জনের নামসহ ১৫৩ জনের বিরূদ্ধে কুলাউড়া থানায় মামলা রুজু হয়।মামলার এজাহারভূক্ত আসামি হিসাবে পলাতক থাকা অবস্থায় তাকে আটক করেছে পুলিশ।

 

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসার জানান, আটককৃত ব্যাক্তিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh