শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়।
দিবসের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ডাকবাংলোস্থ স্বাধীনতা সৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের পক্ষে পুষ্পার্ঘ অপর্ণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা পৃথক পৃথকভাবে স্বাধীনতা সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৭টায় উপজেলা পরিষদের সম্মুখে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু ও সাধারণ সম্পাদক রেদোয়ান খাঁন, যুক্তরাজ্য বিএনপি নেতা অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা কমলা কান্ত ভৌমিক ও আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আব্দুস সবুর ও বৈষম্যবিরোধী ছাত্র নেতা শেখ বদরুল ইসলাম রানা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, যুবদল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো বিজয় মেলার উদ্বোধন, মুক্তিযুদ্ধবিষয়ক শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের খেলাধুলা, সকল মসজিদে মোনাজাত, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh