বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় জামায়াতের প্রচার মিছিল অনুষ্ঠিত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে পৌর শহরে মিছিলটি অনুষ্ঠিত হয়ে চৌমুহনী চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুনতাজিম।
জেলা জামায়াতের নায়েবে আমির মাও. আব্দুর রহমানের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা নায়েবে আমির মো. জাকির হোসেন, উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহসেক্রেটারি মো. সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন, উপজেলা শুরা সদস্য মাও. তরিকুল ইসলাম, মাও. মতিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা গেছে, আগামী শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াতের আয়োজনে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh