শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় ট্রাকসহ আড়াই লক্ষ টাকার আগর কাঠ জব্দ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে পরিবহনের সময় আড়াই লক্ষাধিক টাকার আগর কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ। রোববার রাত ১১টায় কুলাউড়া-জুড়ী সড়কের উত্তরবাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, রোববার রাতে কুলাউড়া রেঞ্জ অফিসার মো. আব্দুল আহাদের নেতৃত্বে কুলাউড়া-জুড়ী সড়কের উত্তরবাজার এলাকায় টহলকালীন সময়ে দ্রুত গতির একটি কাঠ বোঝাই ট্রাকের গতিরোধ করেন কুলাউড়া বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তখন বনবিভাগ কাঠের অনুমতির কাগজপত্র দেখাতে বললে তারা তা দেখাতে পারেননি। তখন বনবিভাগ আগর কাঠ বোঝাই ট্রাক জব্দ করে গাজীপুরে রেঞ্জ অফিসে নিয়ে আসে। অভিযানে অংশ নেন কুলাউড়া বনবিভাগের রেঞ্জ সহযোগী শেখ আমিনুল ইসলাম, রামেশ্বর গড়, গাজীপুর বিট অফিসার আরিফুর রহমান।
বনবিভাগ আরো জানায়, উদ্ধার করা কাঠের পরিমান ৩৩ টুকরো প্রায় ৭২ ফুট। যার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা।
বনবিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসার মোঃ আব্দুল আহাদ জানান, অবৈধভাবে মূলবান আগর কাঠ পাচারের সময় একটি ট্রাক ও কাঠ উদ্ধার করা হয়। এ ব্যাপারে জড়িতদের শনাক্ত করে বন আইনে মামলা দায়ের করা হবে।#

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh