শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শহরস্থ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামীর সঞ্চালনায় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর মো. মুহিব উল্লাহ্‌, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, মহি উদ্দিন রিপন, এস আর অনি চৌধুরী, আরিয়ান রিয়াদ প্রমুখ।
টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও পাঁচপীর জালাই সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) চ্যাম্পিয়ান হয়। এ ছাড়া পাঁচপীর জালাই সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও প্রতাবি সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) রানার্স আপ হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh