বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

বিচার না হয়ে কোন অবস্থাতেই আওয়ামীলীগ নির্বাচন করতে পারবেনা- এম নাসের রহমান

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেছেন, বিচার না হয়ে কোন অবস্থাতেই আওয়ামীলীগ নির্বাচন করতে পারবেনা। আওয়ামীলীগ একটি দল মানুষ মেরেছে দলের নেতৃবৃন্দরা। এই সকল নেতৃবৃন্দের আগে বিচার হতে হবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় কুলাউড়া পৌর শহরের আলালপুর সামাদ ভিলায় কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
দীর্ঘ সাড়ে ১৫ বছরে দলের নিচ থেকে উপর পর্যন্ত সবাই লুটপাট করেছে। এই দলের নেত্রী পতিত স্বৈরাচারীনি হাসিনা দেশের অর্থনীতি লুটপাট করে পালিয়ে গেছে। নির্বিচারে পাখির মতো ৮৩৪ মানুষকে হত্যা করেছে। ফ্যাসিস্ট এ দলটি দেশের জনগণের কাছে রাজনীতি করার অধিকার হারিয়েছে। এত মানুষ মারারপরও তাদের মাঝে কোন অনুশোচনা নেই। তারা ক্ষমা পর্যন্ত চায়নি মানুষের কাছে। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিরোধীমতের নেতাকর্মীদের গুম খুন গণহত্যা চালিয়েছে । তা-ই ফ্যাসিস্ট দল হিসেবে তারা রাজনৈতিক করার অধিকার হারিয়েছে।
দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে নাসের রহমান আরও বলেন, এই ফ্যাসিস্ট হাসিনার আওয়ামীলীগ ও তাদের দোসরদের সাথে যেসব বিএনপির পদধারীরা অতীতে দালালি করেছিল তারা যাতে কোনভাবেই বিএনপির কোনো পর্যায়ের কমিটিতে আসতে না পারে সে জন্য সতর্ক থাকতে হবে ।

নাসের রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নতুন করে ঢেলে সাজাতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। দলের নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবে। দলটির তৃণমূলের শক্তি বাড়াতে ওয়ার্ড থেকে ইউনিয়ন। ইউনিয়ন থেকে উপজেলা। উপজেলা থেকে জেলা পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খাঁনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খাঁন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, বকসী মিছবাউর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh