সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

মো : মহি উদ্দিন
  • আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখা উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

৭ ফেব্রুয়ারী( শুক্রবার)  বাদ জুম্মা মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদের সামনে থেকে র‍্যালী  শুরু করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি ফরিদ উদ্দিন এবং প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সভাপতি জনাব নিজাম উদ্দিন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাঈয়ান আহমদ।এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ” এই স্লোগান কে সমানে রেখে সর্বস্তরের ছাত্রদের সাথে নিয়ে ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবে ইসলামী ছাত্রশিবির। তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেন, যে ভারতীয় তাবেদার ও দেশের ভিতরে ভারতীয় কোন ষড়যন্ত্র মেনে নিবে না ছাত্রশিবির। এছাড়াও ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির জোর দাবি জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh